
১০ দিনের রুদ্ধশ্বাস টানাপোড়েন শেষে কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন
দশ দিনের অনিশ্চয়তা, দলের ভেতরে তীব্র লবিং এবং জোটসঙ্গীদের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে অবশেষে কংগ্রেস আজ (বৃহস্পতিবার, ১৪ মে) ভিডি সতীশনকে কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। নিউ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এআইসিসির কেরালা দায়িত্বপ্রাপ্ত দীপা দাসমুনশি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের আসন ছেড়ে ভবানীপুর আসন থেকে বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু
নিজের নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়ে মমতার সঙ্গে লড়াই করে জেতা ভবানীপুর আসন থেকেই বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা ভবনে ৫ মন্ত্রীসহ অন্যান্য বিধায়কদের শপথবাক্য পাঠ করান অস্থায়ী স্পিকার তাপস রায়। বুধবার দুই পর্বে সবমিলিয়ে ১৪৩ জন বিধায়কের শপথ নেয়ার কথা রয়েছে। বাকিদের শপথ বৃহস্পতিবার। আগামী শুক্রবার নির্বাচন হবে বিধানসভার স্পিকার পদে।

জ্বালানি সাশ্রয়ে গাড়ির বহরের আকার কমানোর সিদ্ধান্ত মোদির
বৈশ্বিক সংকটের কারণে প্রতিদিন ভারতের সরকারি তেল কোম্পানিগুলোকে অন্তত এক হাজার কোটি রুপি লোকসান গুণতে হচ্ছে। এ কথা জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে এবার নিজ গাড়ির বহরের আকার ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে পেট্রোল-ডিজেলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোরও দেয়া হয়। এদিকে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর একই পথে হাঁটতে যাচ্ছেন উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহায়ক খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— মায়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্যকে এবং রাজ সিং।

বিজয়ের সঙ্গে শপথ নিলেন ৯ নেতা, কারা আছেন মন্ত্রিসভায়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সভাপতি জোসেফ বিজয়। তার সঙ্গে নয় সদস্যের একটি ছোট মন্ত্রিসভাও শপথ নিয়েছে। আজ (রোববার, ১০ মে) সকালে চেন্নাই নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ
ভারতের তামিলনাড়ুর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ তিনি শপথ নেন। এরমাধ্যমে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হয়েছে।

বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন মমতা
পশ্চিমবঙ্গের উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা ও গণতান্ত্রিক অধিকার বিজেপি সরকারের প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, মঙ্গলবার রাজ্যপালের কাছ থেকে অস্থায়ী স্পিকার হিসেবে শপথ নেবেন বিজেপি বিধায়ক তাপস রায়। তবে শুভেন্দুর শপথ অনুষ্ঠানে যোগ না দিয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতিকে শপথ নেয়ার অনুমতি দিয়েছেন রাজ্যপাল। চারটি দলের ১১টি আসন যুক্ত হওয়ায় টিভিকের আসন দাঁড়ালো ১২১টি। এর আগে, প্রয়োজনীয় দুটি আসন দিয়ে থালাপতিকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দেয় ভিসিকে। তারপর চতুর্থবারের মতো রাজ্যপালের সঙ্গে দেখা করে শপথের অনুমতি পান থালাপতি।

৭৯ বছর পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু
৭৯ বছর ক্ষমতার বাইরে থাকার পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথে নিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পর থেকে মোট ৮ জন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছেন, সে তালিকায় শুভেন্দু নবম। এরমধ্যে রেকর্ড ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সিপিআইএমের জ্যোতি বসু। মমতার মতো ৩ মেয়াদে এ দায়িত্ব পালন করেছেন কংগ্রেস ত্যাগী অজয় কুমার মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন শুভেন্দু
পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে রাজ্যপালের কাছ থেকে পেয়েছেন সরকার গঠনের অনুমতিও। আজ (শনিবার, ৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার।

পশ্চিমবঙ্গের শাসনভার কার হাতে, রাতেই মিলবে খবর
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের পর কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী, সেই জল্পনার অবসান হতে চলেছে আজ রাতেই। নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে সিলমোহর দিতে আজ বেলা ১১টার পর কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল (শনিবার, ৯ মে) ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

মুখ্যমন্ত্রী নির্ধারণে পশ্চিমবঙ্গে অমিত শাহ
মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ (শুক্রবার, ৮ মে) সকালেই পশ্চিমবঙ্গে এসে এ বিষয়ে বিকেল ৩টায় ২০৭ বিধায়ককে নিয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে বসবেন তিনি। অন্যদিকে আগামীকাল (শনিবার, ৯ মে) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী ও বিধায়কদের শপথ গ্রহণে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরপাত্তা বলয়ও।