মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা এখনও পাশের দেশে বসে হুঙ্কার ছুড়ছেন। তিনি দেশের শান্তি বিনষ্টের অপচেষ্টাও করাচ্ছেন তার দলের পলাতক নেতাকর্মীদের দিয়ে।’
তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ জিতলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। দীর্ঘস্থায়ী গণতন্ত্র ফিরিয়ে আনতে হ্যাঁ জিতলে সব রাজনৈতিক দলই লাভবান হবে। অথচ আওয়ামী লীগের সুরে কিছু রাজনৈতিক দল না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।’
১২ ফেব্রুয়ারি দেশবাসীকে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগের যে সব নেতাকর্মী গণহত্যায় জড়িত তাদের বিচার দাবি করে জনগণ। দায় মুক্তি না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্য গড়ে উঠা অসম্ভব।’
আরও পড়ুন:
প্রশাসনের পক্ষ থেকে এখনও সমান সুযোগ নিশ্চিত করা হয়নি দাবি করে নির্বাচন সুষ্ঠু করতে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। বিভিন্ন স্থানে নারীদের হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করে সব হুমকি উপেক্ষা করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান মঞ্জু।
তিনি বলেন, ‘এবারের নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।’
সন্ত্রাসের অপবাদ মুছে আগামীর ভবিষ্যৎদের জন্য ফেনীকে শান্তির জনপদে রূপান্তর করার ঘোষণা দেন তিনি। ফেনীর পরশুরামে মহুরি নদীর বল্লামুখা বাঁধ নির্মাণে সরকারের বরাদ্ধ সাড়ে চার হাজার কোটি টাকা রক্ষায় ঈগল প্রতিকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান পার্টির চেয়ারম্যান। এছাড়া মেডিকেল কলেজ, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
এসময় ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, এবি পার্টি ফেনীর আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ ও খেলাফত মজলিসের ফেনী জেলা আমির মাওলানা মোজাফফর আহমদ জাফরী, এনসিপি ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ নেতারা উপস্থিত ছিলেন।





