এসময় তিনি জানান, গ্রেপ্তার বাবু শেখের সঙ্গে ভিকটিমের বাবা মনির হোসেনের পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। বিরোধের জেরে প্রতিশোধের পরিকল্পনা নেয় আসামি বাবু শেখ।
পরিকল্পনা অনুযায়ী রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মনির হোসেনের মেয়ে শিশু ইরাকে চকলেটের লোভ দেখিয়ে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নিয়ে আসে। পরে সীতাকুণ্ড দুর্গম পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা করে।
আরও পড়ুন:
এক পর্যায়ে মেয়েটি চিৎকার করলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায় আসামি বাবু শেখ। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে শিশু ইরা মারা যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজ শনাক্তের মধ্য দিয়ে আসামিকে আজ সকালে আটক করে পুলিশ। এসময় ঘটনার আলামত হিসেবে ভিকটিমের পোশাক, চকলেট এবং জুতা উদ্ধার করে পুলিশ।





