প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে তাকে ‘স্নাইপার দিয়ে’ হত্যার হুমকি-সংবলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনেও বিরোধীদলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, বিরোধীদলের উসকানিতেই ওই যুবক এমন দুঃসাহস দেখিয়েছেন।
আজ (বুধবার, ২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনা মূল্যের চিকিৎসা শিবিরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:
রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী ১৯৯৬ সালের মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।’
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া হত্যার হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এ ধরনের পোস্টের পেছনে বিরোধীদলের ইন্ধন রয়েছে বলে তার ধারণা।’
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





