
ঝিনাইদহে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্পপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে ইটভাটার ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটার ট্রাক্টরচাপায় তাওহীদ নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) ভোরে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ‘ভাই ভাই মোল্লা ব্রিকস’ নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দালালসহ আটক ৩ নারী
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে অবৈধ ভারতীয় সিরাপসহ এক দালাল ও ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। গত দুই দিনে এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

ঝিনাইদহে শালিসি বৈঠক নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়মৌকুড়ি গ্রামে শালিসি বৈঠক চলাকালে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল (বুধবার, ৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাপায় রিওন হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নাফিজ আহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কাটাখালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক-কীটনাশক উদ্ধার, আটক ১
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় কীটনাশকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযান; মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে ১০১৩ বোতল ভারতীয় সিরাপ, ১১ কেজি গাঁজা এবং ৬৮ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে এসব দুর্ঘটনা দুটি ঘটে।

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা প্রতিহত করলো বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সে চেষ্টা প্রতিহত করা হয়েছে।

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ঝিনাইদহ সীমান্তে আটক ৩
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোসালপুর বিওপির এলাকা থেকে তাদের আটক করা হয়।

‘ছায়া মন্ত্রিসভায়’ দায়িত্বপ্রাপ্তরা মাঠে কাজ শুরু করেছেন: গোলাম পরওয়ার
ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।