
আ.লীগের সঙ্গে ছিয়ানব্বইয়ের মতো জোট করেছে জামায়াত: রাশেদ খাঁন
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জামায়াতে ইসলামী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, ১৯৯৬ সালের মতো দুই দল আবারও এক হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শুনে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

আ.লীগের রাজনীতি ফেসবুক-ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ: রাশেদ খাঁন
পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে দেশে ফিরবেন, তিনি এত বোকা নন: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং তিনি আর কখনোই বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরে ফাঁসির দড়িতে ঝুলবেন তিনি এত বোকা নন। তিনি ভারতে পালিয়েছেন, বাংলাদেশে ফেরার জন্য যাননি।’

আ.লীগ শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন
স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় অভিনেতা সালমান মুক্তাদিরের পুরো ঘটনা জেনে তারপর মন্তব্য করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

শফিকুর রহমানের কারণেই বিএনপির সঙ্গে জামায়াতের তিক্ততা: রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভূমিকা ও সাম্প্রতিক সিদ্ধান্তের কারণেই বিএনপির সঙ্গে দলটির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতিও রয়েছে। জাতিসংঘ বলছে যে, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। সুতরাং আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আর আওয়ামী লীগ ফেরার সুযোগ নাই।’

জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করে মিছিল করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলো। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।’

‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’ দাবি করে শহিদদের মর্যাদা ক্ষুণ্ন করেছে জামায়াত: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী নিজেদের জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ দাবি করে জুলাই শহিদদের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

‘পাটওয়ারী বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো’— ফেসবুকে রাশেদ খাঁনের অভিযোগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার সঙ্গে ফোনে কথা বলে তার বিরুদ্ধে বক্তব্য না দেয়ার অনুরোধ করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে কথা বললে ‘তথ্য ফাঁসের’ হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।