
বিরোধীদলের ভূমিকায় কেমন করছে ১১ দলীয় ঐক্য?
সংসদে মতপার্থক্য, ওয়াকআউট; আর রাজপথে এসে আন্দোলন। মাত্র ছয় মাসের সংসদীয় রাজনীতিতেই একের পর এক ইস্যুতে বেশ সক্রিয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা ও মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে মাঠে নামছে জোটটি। নিজেদের অবস্থানকে গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন বলছেন নেতারা। তবে আন্দোলন ও গণতন্ত্রের সুযোগ যেন সরকারের জন্য নতুন সংকট তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের।

আমরা জনগণের ভোটে এসেছি, ধাক্কা দিয়ে ভাঙা যাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিরোধীদল মনে করে রাজপথে স্লোগান দিলে এখনই পদত্যাগ করবে। এখনই তারা ক্ষমতায় যাবে। এটা কি হবে? আমরা জনগণের ভোটে এসেছি, আমাদেরকে ধাক্কা দিয়ে ভাঙা যাবে না। একমাত্র জনগণ ফেলতে পারবে আগামী ভোটের মধ্যে দিয়ে।’

ব্যক্তির অপরাধ বিচার না করেই বিরোধীদল রেমিট্যান্স শাটডাউন করতে চায়: রিজভী
মেজর আখতারুজ্জামানের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ব্যক্তির অপরাধ বিচার না করেই বিরোধীদল রেমিট্যান্স শাটডাউন করতে চায়। বিদেশের রেমিট্যান্স দিয়ে দেশের স্বার্থ রক্ষা হয়। বিরোধীদলের এমন কার্যক্রম দেশের স্বার্থবিরোধী।’

বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী
বিরোধীদলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা করার অধিকার আছে বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে।’

গ্যাসের প্রবাহ আজ থেকে বেড়েছে এবং দৃশ্যমান উন্নতি ঘটেছে: মাহদী আমিন
আজ থেকেই গ্যাসের প্রবাহ বেড়েছে এবং দৃশ্যমান উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতির প্রয়োজনে সরকারকে যেকোনো সময় সহযোগিতা করবে বিরোধীদল: শফিকুর রহমান
‘আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে যেকোনো সময় বিরোধীদল সহযোগিতা করবে’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পার্লামেন্ট ও বাইরে বিরোধীদলকে গঠনমূলক কথা বলার অনুরোধ রিজভীর
পার্লামেন্ট ও এর বাইরে বিরোধীদলকে গঠনমূলক কথা বলার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও অহেতুক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি না করার অনুরোধও জানান তিনি। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১২ দল আয়োজিত দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শরীয়াহ আইনের দোহাই দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর আইনের’ বিরোধিতা বিরোধীদলের: চিফ হুইপ
সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, শরীয়াহ আইনের দোহাই দিয়ে সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা করেছে বিরোধীদল। তিনি আরও জানান, আগের চেয়ে শক্তিশালী হয়েছে গুম প্রতিরোধ আইন।

গাড়ির লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে, আমরাই সবার আগে করতাম: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করা গেলে বিএনপি সবার আগে লংমার্চ করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেয়ার সময় বিরোধীদলের উদ্দেশে তিনি এ মন্তব্য করেছেন।

আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

লংমার্চ দিয়ে বিরোধীদল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে: পানিসম্পদমন্ত্রী
সংসদের বাইরে লংমার্চ কর্মসূচি দিয়ে বিরোধীদল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত হৃদয়ে ঢাকা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।