আজ (সোমবার, ১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।’
পরিদর্শনকালে আইনমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদসহ স্থানীয় নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মণ্ডপ পরিদর্শনের সময় মন্ত্রী স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।





