
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৫৬টি দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ১৪০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আগামীকাল (বুধবার, ২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের সময়ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা তৎপর থাকবেন বলে জানিয়েছেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম।

দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী
সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।

আজ তিন বিভাগের পূজামণ্ডপ ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার
সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতাকর্মীরা। মণ্ডপের আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শুনে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম যার যার, তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

নারায়ণগঞ্জে দুর্গাপূজা উদযাপন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিজের প্রথম দুর্গাপূজা উদযাপন করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বাঙালির ঐতিহ্য ও উৎসবের আয়োজনে মুগ্ধতা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিশু থেকে বৃদ্ধ—মহাসপ্তমীতে পূজার আনন্দে মাতোয়ারা কলকাতা
মহাসপ্তমীতে দর্শনার্থীদের ঢল নেমেছে দক্ষিণ কলকাতার পূজার মণ্ডপগুলোতে। কলকাতার পাশাপাশি আশেপাশের জেলা থেকেও থিমভিত্তিক পূজার প্যান্ডেল দেখতে ভিড় জমাচ্ছে শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষ। দর্শনার্থীদের মন কাড়তে কোনো কমতি রাখেনি আয়োজক কর্তৃপক্ষ।

দেশের ২৭৭৭ পূজামণ্ডপের নিরাপত্তা দেবে বিজিবি
সারা দেশের ২ হাজার ৭৭৭টি পূজামণ্ডপ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিশ্চিত মনে দুর্গাপূজা পালনে সনাতনী ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

হিলি ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল শুরু
সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন শুরু করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দুর্গাপূজার নিরাপত্তায় কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে কক্সবাজারের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রামু সেক্টর কমান্ডার ও টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় থাকবে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীটির উত্তরপূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী।