
মন্দিরে পূজা দিতে গিয়ে প্রাণ গেল ১৪ পূণ্যার্থীর
ভারতের মধ্য প্রদেশে নবরাত্রি উদযাপনের সময়, একটি মন্দির এলাকায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে কমপক্ষে ১৪ পূণ্যার্থীর।

ময়মনসিংহে মণ্ডপে চলছে মহাসপ্তমী পূজা, আর্চনায় মুখর প্রাঙ্গণ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে সারা দেশের মত ময়মনসিংহেও নানা আচার আনুষ্ঠানিকতায় মণ্ডপে মণ্ডপে চলছে মহাসপ্তমী পূজা। তিথি অনুযায়ী এবার মহাসপ্তমী দুই দিন ধরে পালিত হচ্ছে। সকাল থেকে নগরীর প্রাচীন দুর্গাবাড়ি মন্দিরে দূর্গাভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় জমিয়ে মন্দিরগুলোতে সপ্তমী পূজার পর ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করছেন।

সরকারকে বিপদে ফেলতেই নির্দিষ্ট গোষ্ঠী শ্রমিক অসন্তোষ তৈরি করছে: কর্মসংস্থান মন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারকে বিপদে ফেলতেই নির্দিষ্ট একটি গোষ্ঠী শ্রমিক অসন্তোষ তৈরি করছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) বিকেলে সিলেটের জৈন্তাপুরের চিকনাগুলের হবিবনগর চা বাগানের শ্রমিকদের মধ্যে পূজার উপহার সামগ্রি বিতরণ শেষে তিনি এ কথা জানান।

শিশু থেকে বৃদ্ধ—মহাসপ্তমীতে পূজার আনন্দে মাতোয়ারা কলকাতা
মহাসপ্তমীতে দর্শনার্থীদের ঢল নেমেছে দক্ষিণ কলকাতার পূজার মণ্ডপগুলোতে। কলকাতার পাশাপাশি আশেপাশের জেলা থেকেও থিমভিত্তিক পূজার প্যান্ডেল দেখতে ভিড় জমাচ্ছে শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষ। দর্শনার্থীদের মন কাড়তে কোনো কমতি রাখেনি আয়োজক কর্তৃপক্ষ।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। তিথি অনুযায়ী আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সন্ধ্যায় হবে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। এরপর স্থায়ী মণ্ডপগুলোর প্রতিমা উন্মোচন হবে ভক্তদের মাঝে।

শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী
দুর্গাপূজা মাতৃশক্তির আরাধনা, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। অথচ পূজার আয়োজনের নানা ক্ষেত্রে নারীরা থাকেন আড়ালে। সেই চিত্র বদলে দিয়েছেন কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার একদল নারী। চাঁদা সংগ্রহ থেকে শুরু করে কেনাকাটা, পূজার সার্বিক ব্যবস্থাপনা, সব দায়িত্বই পালন করছেন তারা। নিজেদের সক্ষমতা প্রমাণের পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন স্থানীয়দের।

থিমের ভিড়ে ঐতিহ্যের টান; মহাষষ্ঠীতে কলকাতার মণ্ডপে দর্শনার্থীদের ঢল
মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হতেই কলকাতার পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। থিমভিত্তিক মণ্ডপগুলোর পাশাপাশি দর্শনার্থীদের মন কাড়ছে মধ্য কলকাতার ঐতিহ্য, পরম্পরার মিশিলে তৈরি মহম্মদ আলি পার্ক ও কলেজ স্কয়ারের পূজা প্যান্ডেল।

দুর্গাপূজার নিরাপত্তায় কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে কক্সবাজারের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রামু সেক্টর কমান্ডার ও টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

দেশে ৫৫ বছরে পূজায় হামলার ঘটনায় বিচার হয়নি: সন্তোষ শর্মা
‘দেশে ৫৫ বছরে পূজায় হামলার ঘটনায় বিচার হয়নি’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। তবে এবার পূজায় কোনো নিরাপত্তা শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি।

বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি। রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা এবং সমান মর্যাদা পাবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা।

কলকাতায় নতুন থিমে বর্ণিল পূজার প্রস্তুতি
কলকাতার পূজা মানেই থিমের ছড়াছড়ি। পূজার কয়েকটা দিন নিত্য নতুন থিম, আলোর ঝলকানিতে মণ্ডপ থেকে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে দর্শকদের কাছে। তবে থিমভিত্তিক পূজার ক্ষেত্রে উত্তর বা পূর্ব কলকাতা থেকে এগিয়ে দক্ষিণ কলকাতা।

আগামী বছরে ঈদ ও পূজার ছুটি কয়দিন, জানালো সরকার
চলতি বছরের মতো আগামী ২০২৬ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ওইদিন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।