জ্বালানি প্রতিমন্ত্রী
‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড জ্বালানি ও খনিজসম্পদ খাত’

‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড জ্বালানি ও খনিজসম্পদ খাত’

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশিয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত।

যশোরে ফ্যামিলি কার্ড বিতারণ কর্মসূচির উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী

যশোরে ফ্যামিলি কার্ড বিতারণ কর্মসূচির উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী

যশোরে বিএনপির নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল (শনিবার, ১৬ মে) সন্ধায় চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২ জন ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি।

ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহের সমস্যা টিআরএমের মধ্যে লুকায়িত রয়েছে। কিন্তু টিআরএম বাস্তবায়নে আস্থার সংকট রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে আস্থায় নিলে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে। আর এ সমস্যার সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গিকার। তাই এ কাজ শেষ করতে কার্যকর ভূমিকা রাখতে চায় সরকার।

ঢাকায়ও হবে পরীক্ষামূলক লোডশেডিং; জ্বালানি প্রতিমন্ত্রীর ‘দুঃখপ্রকাশ’

ঢাকায়ও হবে পরীক্ষামূলক লোডশেডিং; জ্বালানি প্রতিমন্ত্রীর ‘দুঃখপ্রকাশ’

দেশের কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রামের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন পর্যাপ্ত বিদ্যুৎ পায়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মে পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মে পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বর্তমানে সরকার মে মাস পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (বুধবার, ২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত; তিন মাসের জ্বালানি মজুতের উদ্যোগ

শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত; তিন মাসের জ্বালানি মজুতের উদ্যোগ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আজ থেকে শপিং মল ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। মার্কেট ও শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (রোববার, ৫ এপ্রিল) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠান বন্ধের পর সাইনবোর্ডের আলো বন্ধ করার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

প্রতিষ্ঠান বন্ধের পর সাইনবোর্ডের আলো বন্ধ করার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

মার্কেটে বাড়তি আলোকসজ্জা কমানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পর সাইনবোর্ডের আলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সব প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ এর মধ্যে রাখতে হবে।

জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। উদ্বিগ্ন হয়ে মজুদ না করে, যার যতটুকু প্রয়োজন তাই কিনুন।’

আগামীতে জ্বালানি ব্যয়ে বাজেট বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগামীতে জ্বালানি ব্যয়ে বাজেট বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগামীতে জ্বালানির পেছনেও বাজেট বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ (বৃহস্পতিবার, ৪ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে’

‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে’

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ (বৃহস্পতিবার, ২৭ জুন) ভার্চুয়ালি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্প সমূহের মে ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।

ব্রহ্মপুত্রের তীরবর্তী বালুচরে মিলেছে খনিজ

ব্রহ্মপুত্রের তীরবর্তী বালুচরে মিলেছে খনিজ

ব্রহ্মপুত্রের তীরে প্রতি বর্গকিলোমিটারে সন্ধান মিলেছে ৩ হাজার ৬৩০ কোটি টাকার খনিজ সম্পদ। বালুচরে প্রাপ্ত মূল্যবান ৬ খনিজ পদার্থ আহরণে সব প্রক্রিয়া শেষ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর মতামতের ওপর নির্ভর করছে আহরণের চূড়ান্ত সিদ্ধান্ত।

গ্যাস উত্তোলনে ১৭টি কোম্পানি আগ্রহ জানিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাস উত্তোলনে ১৭টি কোম্পানি আগ্রহ জানিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, গভীর সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য বিশ্বের ১৭টি কোম্পানি আগ্রহ জানিয়েছে। জাতীয় সংসদে আজ (মঙ্গলবার, ৭ মে) সংসদে স্বতন্ত্র সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।