জাতিসংঘের মহাসচিব ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ছবি: সংগৃহীত
0

জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অংশ নিয়েছেন বিভিন্ন সাইডলাইন বৈঠকে। এরমধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা নিয়ে এক বৈঠকে কার্বন নিঃসরণ যৌক্তিক পর্যায়ে কমানোসহ ৪ দফা প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর শেষদিন। এদিনের শুরুটাও হলো এমন এক সংকটের আলোচনায়, যার প্রভাব সীমান্ত মানে না। আর যার ঝুঁকি সবচেয়ে বেশি উপকূলের মানুষের জীবনে।

যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতিসঙ্ঘের সদর দফতরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবেলায় উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বদলে যাওয়া জলবায়ুর বাস্তবতায় উপকূলীয় অঞ্চল ও মানুষের জীবন রক্ষায় চারটি পদক্ষেপ তুলে ধরেন তিনি।

আরও পড়ুন:

এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে হয় আলোচনা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক | ছবি: সংগৃহীত

দুপুর গড়াতেই আরও একটি গভীর মানবিক সংকট নিয়ে বৈঠকে বসবেন তারেক রহমান। তা হলো, মা ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু। মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের এই বৈঠকে অংশ নেবেন তার সহধর্মিণী জুবাইদা রহমানও।

এরপর বাংলাদেশের পথচলা, উন্নয়ন ও নানা চ্যালেঞ্জ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়, বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘের সহযোগিতা জোরদার এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতিসংঘ মহাসচিব।

আর যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যা ৬ টায় বিশ্ব নেতাদের বাংলা ভাষায় শোনান লাল সবুজের গল্প।

এফএস