দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘সেপা’ চুক্তি সই; ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পতাকা
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পতাকা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই হয়েছে। এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য বিশেষ শুল্ক সুবিধার আওতায় আসবে।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য দক্ষিণ কোরিয়ায় রপ্তানিতে বড় ধরনের সুবিধা মিলবে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষিপণ্য ও প্লাস্টিকপণ্য বাংলাদেশের বাজারে বিশেষ শুল্ক সুবিধা পাবে।

চুক্তি সই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এই অংশীদারত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আশা প্রকাশ করেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগে অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে।

আরও পড়ুন:

এসময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সিইপিএ চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) শক্তিশালী করা এবং ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ পাশাপাশি বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসএইচ