
নওগাঁর বাজারে উঠছে সোনালি আঁশ; ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি
দীর্ঘ প্রতীক্ষা আর আঁশ ছাড়ানোর পর নওগাঁর হাট-বাজারে উঠতে শুরু করেছে সোনালি আঁশ পাট। মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। সরবরাহ কম ও চাহিদা থাকায় গত বছরের তুলনায় এবার প্রতি মণে প্রায় ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পাট। কৃষক ও সংশ্লিষ্টরা বলছেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো গেলে এ অঞ্চলে পাটের আবাদ আরও বাড়বে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘সেপা’ চুক্তি সই; ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই হয়েছে। এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য বিশেষ শুল্ক সুবিধার আওতায় আসবে।

পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে আমাদের পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পাট পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো অতীব জরুরি। তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পাটজাত পণ্য জনগণের কাছে সহজলভ্য করতে কাজ করছে সরকার।

সরকারি প্রণোদনা কমানোয় তলানিতে পাটপণ্য রপ্তানি
পাটজাত পণ্যের তিন ক্যাটাগরিতে প্রণোদনা কমানোয় বিপাকে পড়েছেন নাটোরের রপ্তানিকারকরা। এতে তলানিতে নেমেছে পাটপণ্যের রপ্তানি। এ অবস্থায় মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পাটজাত পণ্যের ওপর ভারতের বসানো অ্যান্টি ডাম্পিং শুল্ক। সবমিলিয়ে পাট শিল্পে দেখা দিয়েছে এক অশনিসংকেত।

'ঢাকা-দুবাই ফ্লাইটে পাকিস্তানে ট্রানজিটের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে'
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানও। আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) বিকেলে অর্থ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেন দেশটির হাইকমিশনার। এছাড়া বাংলাদেশের পাটপণ্যও আমদানি করতে চায় দেশটি। এদিকে, অর্থ উপদেষ্টা বলেছেন, বাণিজ্যিকভাবে লাভবান হলে ঢাকা-দুবাই ফ্লাইটে পাকিস্তানে ট্রানজিটের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন হবে: বস্ত্র ও পাট মন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাট পণ্য রপ্তানিকারক এবং সংশ্লিষ্টরা পাটের উৎপাদন থেকে শুরু করে পাট পণ্য নিয়ে গবেষণা, নকশার উন্নয়ন, বিপণনসহ বিভিন্ন বিষয়ে একটি সমন্বিত পথনকশা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন। আমরা শ্রীঘই এ সংক্রান্ত পথনকশা প্রণয়ন ও তা যথাযথ বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করবো।

নরসিংদী বিসিকে নেই কাঙ্ক্ষিত উন্নয়ন
নানাবিধ অব্যবস্থাপনায় জর্জরিত নরসিংদী বিসিক। বেশিরভাগ প্লটেই নেই কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠান। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সীমানা প্রাচীর না থাকা, লোডশেডিং ও গ্যাসের চাপ কম থাকাসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে।

বাণিজ্য মেলায় পাটজাত পণ্যের স্টলে ভিড়
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে হরেক রকম পাটজাত পণ্য। মাদুর, দোলনা, পুতুল ও ব্যাগসহ হরেক রকমের পাটজাত পণ্য কিনতে এসব স্টলে ভিড় করছেন ক্রেতারা।

পাটের তৈরি সুতা যাচ্ছে ইউরোপে
পাট ও পাটজাত পণ্য এবং দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয় বলে পাট বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। শৈশবে পাট প্রসঙ্গ এলেই ঠোঁটস্থ্য উত্তর দেয়ার এমন অভিজ্ঞতা সবারই আছে। তবে একে একে সরকারি পাটকল বন্ধসহ নানা কারণে ধূসর হতে থাকে সোনালি আঁশ পাটের সোনালি সেই দিন। পাট শিল্পের সেই সোনালি দিন ফিরিয়ে আনতে আশা জাগিয়েছে নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভারসিফাই জুট মিলের মতো বগুড়ার একাধিক প্রতিষ্ঠান। বিভিন্ন প্রক্রিয়ায় পাট থেকে বিশেষ ধরনের সুতা তৈরি হচ্ছে কারখানাগুলোতে। পাশের দেশ ভারত ছাড়াও রাশিয়া, যুক্তরাজ্য, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে চাহিদা তৈরি করেছে এখানকার পাটের সুতার।