আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) সচিবালয়ে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছে সরকার। ৭ জেলার ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত এলাকায় ১ কোটি ৭৫ লাখ টাকা ও ৩ হাজার ২৫৫ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকা করে অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত করা হবে। জরুরি ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকবে।’
আরও পড়ুন:
এসময় কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ‘বন্যার কারণে ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারি জমিতে বীজ বোনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে কৃষকদের প্রয়োজন অনুযায়ী ধানের বীজ সরবরাহ করা হবে।’
এছাড়া স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘৭ লাখ ২৯ হাজার পানি বিশুদ্ধিকরণ ট্যবলেট বিতরণ করা হচ্ছে, ৩ লাখ ৭৯ হাজার সালাইন প্রস্তুত। বন্যাকবলিত এলাকায় প্রসূতি মায়েদের ও সাপে কাটা রোগীদের চিকিৎসায় গুরুত্ব দেয়া হচ্ছে।’
এদিকে, সিলেটের অনেক এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও, দু’একদিনের মধ্যে বন্যার পানি কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।





