
গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং জনগণের প্রত্যক্ষ ভোটেই সরকার গঠন করেছে বিএনপি। তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।’

সারের দাম বৃদ্ধির অভিযোগ সত্য নয়, সিন্ডিকেটের কারসাজিতে সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ রয়েছে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সারের দাম বৃদ্ধির অভিযোগ সত্য নয়, একটি সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে। যারা সংকট তৈরি করছে তাদেরকে পুলিশ তাদের বিষয়ে জানার চেষ্টা করছে।

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই জানিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। বেশি টাকা দিলে যেসব খুচরা বিক্রেতা সার সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী
বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদন খরচ কমানোর কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ ( বুধবার, ২৬ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী সুফলভোগী প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী
চলতি মৌসুমে হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। আজ (শনিবার, ১ আগস্ট) কুমিল্লা সার্কিট হাউজে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পেঁয়াজ সংরক্ষণে নতুন করে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেয়া হবে: কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে নতুন করে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেয়া হবে।

আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বহু প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ (Krishak Card) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (Department of Agricultural Extension - DAE)। আজ (শনিবার, ১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে। কৃষক কার্ডের সুবিধা, তথ্য সংগ্রহের নিয়ম ও সর্বশেষ সরকারি নির্দেশনা নিচে বিস্তারিত তুলে ধরা হলো(Krishak Card data collection starts today across Bangladesh: How to register updates) :

বন্যাকবলিত ৫ জেলায় ধানবীজ, গবাদিপশুকে টিকা ও গোখাদ্য দেবে সরকার: কৃষিমন্ত্রী
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের পুনরুদ্ধারে সরকার জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩২৭ মেট্রিক টন ধানবীজ, ১ লাখ ৫১ হাজার ৫৯৯টি গবাদিপশুকে টিকাদান এবং ৩৫ লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন ৩ মন্ত্রী
দুর্যোগ মোকাবিলা ও সমন্বয়ের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষীদের তালিকা হচ্ছে, সহায়তায় প্রস্তুত সরকার: কৃষিমন্ত্রী
দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।

কৃষিপণ্য উৎপাদনে শীর্ষে থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হলেও রপ্তানিতে এখনও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।