পানিসম্পদ প্রতিমন্ত্রী
ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না এবং এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) অর্থনৈতিক অঞ্চল ও সুগার মিল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি সরকার যতবারই গঠন হয়েছে, কখনোই ব্যর্থ হয় নাই। জিয়াউর রহমানের সময়ে সফল হয়েছে, খালেদা জিয়ার সময়ে সফল হয়েছে। তারেক রহমান যেভাবে নতুন উদ্যমে ও ডাইনামিক লিডারশিপ দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।’

দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় বেশি সার রয়েছে, তবে সম ডিস্ট্রিবিউশনে সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে প্রশাসন ও জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজের মনগড়া মতাদর্শ দিয়ে আপনাদের প্রতিষ্ঠাতা মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (বুধবার, ২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত জশনে জুলুশ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে পানি ছেড়ে দিয়ে বন্যাকবলিত করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে পানি ছেড়ে দিয়ে বন্যাকবলিত করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেয়ার কারণে যেন বাংলাদেশকে হঠাৎ বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

জামায়াত এমপির অপকর্ম ঢাকতেই তেল সংকটের গুজব: প্রতিমন্ত্রী আজাদ

জামায়াত এমপির অপকর্ম ঢাকতেই তেল সংকটের গুজব: প্রতিমন্ত্রী আজাদ

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অপকর্ম ঢাকতেই কৃত্রিম তেলের সংকটের গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সারের কোনো সংকট নেই, কেউ কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারের কোনো সংকট নেই, কেউ কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। বিগত সরকারের মতো কেউ কারসাজি করার চেষ্টা করলে সে যে দলেরই হোক আইনের হাতে তুলে দিন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি ঋণ মৌকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন ৩ মন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন ৩ মন্ত্রী

দুর্যোগ মোকাবিলা ও সমন্বয়ের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

দলীয় পরিচয় নয়, প্রকৃত অসহায়দের সরকারি অনুদান দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

দলীয় পরিচয় নয়, প্রকৃত অসহায়দের সরকারি অনুদান দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

সরকারি অনুদান বিতরণে দলীয় পরিচয় নয়, প্রকৃত যোগ্য ও অসহায় মানুষের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ১১ জুলাই) দুপুরে পঞ্চগড়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল এবং অসহায় মেধাবী শিক্ষার্থী, গরিব-দুঃস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও রক্তচাপ (বিপি) মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি তৈরির জন্য সপ্তম শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শুক্রবার, ২৬ জুন) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্বপ্নপূরণ অর্গানাইজেশনের আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পজিটিভ ধারণা তৈরি করুন—তহশিলদারদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পজিটিভ ধারণা তৈরি করুন—তহশিলদারদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের পজেটিভ ইমেজ তৈরি করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ইনাদের বিষয়ে আমার পজেটিভ ধারণা নাই। আমি আশা করবো, এখান থেকে আপনারা বের হয়ে আসবেন এবং পজিটিভ ধারণা তৈরি করবেন। জীবন একটাই, বেশি সম্পদের মালিক হবেন— সালমান এফ রহমানকে দেখুন কী পরিণতি!

নিজের নামে ‘কটূক্তিকারীকেই’ জামিন করালেন প্রতিমন্ত্রী

নিজের নামে ‘কটূক্তিকারীকেই’ জামিন করালেন প্রতিমন্ত্রী

নিজের নামে ‘কটূক্তিকারী’ কলেজছাত্র নিশাত ইসলামকে গ্রেপ্তারের এক দিন পরেই জামিন করিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। গতকাল (রোববার, ২৭ এপ্রিল) বিকেলে শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী চার্জশিট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। প্রতিমন্ত্রীর এ উদারতায় খুশি নিশাত ও তার পরিবার।