
বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেয়া হবে: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাঁশখালীবাসী যাতে প্রতিবছর বন্যার কবলে না পড়েন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আজ (শনিবার, ৮ জুলাই) সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত
ভূমিকম্প মোকাবিলায় ‘জাতীয় টাস্ক ফোর্স’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক বিশেষ সেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি বরদাশত করা হবে না: ত্রাণমন্ত্রী
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন ৩ মন্ত্রী
দুর্যোগ মোকাবিলা ও সমন্বয়ের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

হঠাৎ বন্যা মোকাবিলায় প্রস্তুত সরকার: ত্রাণমন্ত্রী
সার্বিক পরিস্থিতে বড় ধরনের দুর্যোগের আশংকা নেই এবং হঠাৎ বন্যার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ জনপদ বন্যা, খরা ও ভাঙন থেকে রক্ষা পাবে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা: ত্রাণমন্ত্রী
ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকা তৈরি করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে: ত্রাণমন্ত্রী
বন্যা, জলোচ্ছ্বাস এবং ভূমিকম্পের মতো দুর্যোগে যথাযথ ব্যবস্থা নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ (সোমবার, ৩০ মার্চ) সকালে সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ (রোববার, ১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি।