গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

১১ দলীয় ঐক্যের মানববন্ধন
১১ দলীয় ঐক্যের মানববন্ধন | ছবি: সংগৃহীত
0

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছে ১১ দলীয় ঐক্য। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) মানববন্ধনে অংশ নেন জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

এসময় শহিদ পরিবারের সদস্য ও আহতরা অভিযোগ করেন সরকার জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে জুলাইকেই ভুলে গেছে। এসময় সরকারের প্রতি দাবি জানান দ্রুত জুলাইয়ের হত্যাকারীদের বিচার করার।

মানববন্ধনে ১১ দলীয় ঐক্যের নেতারা জানান, জনগণের প্রত্যাশা পূরণ না করে এ সরকার সংসদ চালালে জনগণ তা মেনে নিবেনা। জুলাইকে যারা অস্বীকার করতে চায় তারা জনগণের সঙ্গে গাদ্দারি করছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি বলেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের রাজনীতিকে সংকটের দিকে নিয়ে যাবে।

জেআর