
যমুনা সেতু পার হলো ১১-দলীয় ঐক্যের সাড়ে চার শতাধিক গাড়ি
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চের ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি যমুনা সেতু পার হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে যমুনা সেতুর টোল প্লাজা সূত্র এ তথ্য জানিয়েছে। আট দফা দাবিতে শনিবার সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করে ১১-দলীয় ঐক্য। বেলা সোয়া ১১টার দিকে লংমার্চের গাড়িবহর টাঙ্গাইল শহর বাইপাস সড়কের নগর জালফৈ মোড়ে পৌঁছায়।

১৮ কোটি মানুষের দাবি আদায়ে এই লংমার্চ: শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের এ লংমার্চ কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন করা হতো তাহলে এই লংমার্চ করার প্রয়োজন হতো না।

এক দফা বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

প্রস্তুত থাকুন, চূড়ান্ত ডাক এলে আবার বের হতে হবে: জামায়াত আমির
কারও চোখ রাঙ্গানোকে ভয় করেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমাদের এখন চোখ রাঙ্গানো হয়, এসব চোখ রাঙ্গানো আমরা ভয় করি না। প্রস্তুত থাকুন, চূড়ান্ত ডাক এলে আবার বের হতে হবে।’

দাবি আদায় না করে ঘরে ফিরবো না: জামায়াত আমির
১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য; তাদের দাবি আদায়ের জন্য; গ্যাস, বিদ্যুতের জন্য; জুলাই আন্দোলনে গনহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরবো না।’

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়েছে।

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল
জুলাই অভ্যুত্থান দিবসে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৫ আগস্ট) সকালে ১১ দলীয় ঐক্য জেলা শাখার উদ্যোগে শহরের শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছে ১১ দলীয় ঐক্য। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) মানববন্ধনে অংশ নেন জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতকেন্দ্রিক যে শক্তি বাংলাদেশে সক্রিয় রয়েছে, সিভিল ফরম্যাটে থাকা আওয়ামী লীগের সেই শক্তির সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

জনগণের সঙ্গে প্রতারণা করলে বিএনপির রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে: সারজিস
জনগণের সঙ্গে প্রতারণা করলে, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (শনিবার, ১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের সমাবেশে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের গণমিছিল
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেলের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।