
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছে ১১ দলীয় ঐক্য। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) মানববন্ধনে অংশ নেন জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ, দিলেন চাকরির আশ্বাস
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। এ সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন: সরকারের উদ্দেশে পরওয়ার
বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না।

জীবন দেবো, কিন্তু জুলাই কাউকে দেবো না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নোংরা রাস্তা দিয়ে আর হাঁটা যাবে না। রাজনীতির পরিষ্কার সদর রাস্তা দিয়ে, হাইওয়ে-মোটরওয়ে দিয়ে হাঁটতে হবে। আমরা জুলাইয়ের শহিদ ও যোদ্ধাদের কথা দিচ্ছি— ইনশাআল্লাহ আমরা তোমাদের সঙ্গে বেইমানি করবো না। আমরাও তোমাদের মতো জীবন দেবো, কিন্তু জুলাই কাউকে দেবো না।

রাজশাহীতে ৪ দাবিতে জুলাই শহিদ পরিবার ও আহতদের সংবাদ সম্মেলন
রাজশাহীতে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই শহিদদের পরিবার ও জুলাইয়ে আহতরা। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

‘জুলাইযোদ্ধাদের’ জন্যও পৃথক দপ্তর হবে— তারেক রহমানের প্রতিশ্রুতি
জুলাইযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এই প্রতিশ্রুতি দেন।

রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ১১৪ জনের পরিচয় শনাক্তে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি। আজ (রোববার, ৭ ডিসেম্বর) সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু করেছে সংস্থাটি। মরদেহগুলো তোলার পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহিদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে, তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন।’

জুলাই অভ্যুত্থানে আহত গাজী সালাউদ্দিন পেলেন পুনর্বাসন সহায়তা
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসচ্ছল এক জুলাই যোদ্ধাকে সহায়তার মাধ্যমে একটি দোকান হস্তান্তর করা হয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামায়াত আমিরের রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সাক্ষাতে মিলিত হন তারা।

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান: উপদেষ্টা আদিলুর
ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে, তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু এখনও চলমান— এ কথা বলেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের ভবানীগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই আন্দোলনকারীদের নিয়ে ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদে শিবিরের নিন্দা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (রোববার, ২৪ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।