বাজেট বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধের আহ্বান ঢাকা মহানগর জামায়াত আমিরের

ঢাকা মহানগর জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল
ঢাকা মহানগর জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল | ছবি: সংগৃহীত
0

বাজেট আকাশচুম্বী, কিন্তু সরকারের সক্ষমতা কতটুকু এমন প্রশ্ন তুলে বাজেট কার্যকরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।

আজ (বুধবার, ১৭ জুন) সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আয়োজিত বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, ‘বৃক্ষ রোপণের নামে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করা হয়।’

এজন্য বন পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে বাজেটের অনুমোদিত অর্থ সঠিকভাবে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীনসহ অন্যান্য বক্তারা ঢাকা শহরে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার পরিবেশ পরিবর্তন ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ছাদে বৃক্ষরোপণ, মাছ চাষ করার আহ্বান জানান।

জেআর