শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী | ছবি : সংগৃহীত
0

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার ছেড়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ (বুধবার, ১৭ জুন) বেলা সারে ১২টার দিকে তিনি রওনা দেন।

নির্দিষ্ট গাড়িযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর দিনের কর্মসূচি শুরু করবেন।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজারে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান।

সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। এরপর বিকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে আবারও সিলেটের পথে রওনা দেবেন।

আরও পড়ুন:

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পর গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারাভিযানে মৌলভীবাজার যান তারেক রহমান। 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম মৌলভীবাজারে গেছেন তারেক রহমান।

এফএস