
সরকারের সাফল্যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে: রিজভী
সরকারের বিভিন্ন সাফল্যের জন্য নানা জরিপে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ
‘শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে’—বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহদী আমিন
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা কাজ করছে: রিজভী
নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে এরা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

লংমার্চ ঠেকাতে ইসলামাবাদ ‘লকডাউন’
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ইসলামাবাদমুখী লংমার্চ কারাক শহর থেকে কোহাটে পৌঁছেছে। তবে এই লংমার্চ পাঞ্জাব অতিক্রম করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম। লংমার্চের নেতৃত্ব দেয়া সোহাইল আফ্রিদি বলেছেন, আগামী ৮ অক্টোবর আন্দোলন রূপ নেবে টি-টোয়েন্টি ম্যাচে। লংমার্চ ঠেকাতে ইসলামাবাদকে লকডাউন করে রেখেছে সরকার। এদিকে, চলমান অস্থিরতার মধ্যেই দুই দিনের সফরে পাকিস্তান গেলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী
বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি—সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার।’

ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে এখনই ভাবছে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাক্সিনের বিষয় নিয়ে বর্তমান সরকার এখনও ভাবছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন দিলে এ বিষয়ে চিন্তা করবে সরকার।’

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
অক্টোবর মাসেও দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকছে। আগামীকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) থেকে সর্বশেষ নির্ধারিত দামেই এসব জ্বালানি তেল বিক্রি হবে।

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা
মরক্কোর প্রথম এবং আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ফাতিমা ইজ্জাহরা আল মানসুরি। দেশের সরকারপ্রধান হিসেবে মঙ্গলবার ফাতিমার নাম ঘোষণা করেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ।

লন্ডনের এনার্জি সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলো সরকার
লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এনার্জি সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব কাঠামোর কথা তুলে ধরেছেন বাংলাদেশের প্রতিনিধিরা।

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি আগামী অক্টোবরে হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মিয়ানমারের পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া
মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের সঙ্গে একটি বিতর্কিত চুক্তির অধীনে দেশটির প্রায় পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এসব আশ্রয়প্রার্থীর মধ্যে রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত।