সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা; বৃহস্পতিবার শুরু হচ্ছে যাচাই-বাছাই

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি-জামায়াত এবং স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা। আগামীকাল (বুধবার, ২২ এপ্রিল) জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট এবং স্বতন্ত্র জোটের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে ইসি। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিএনপি জোটের মনোনয়নপত্র যাচাই-বাছাই।

আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) নির্বাচন ভবনে সকাল থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জোট মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়।

সংসদে নারীদের প্রতিনিধিত্ব করতে ডাক্তার ইঞ্জিনিয়ারসহ সমাজে প্রতিনিধিত্ব করাদের রাখার কথা বলছে দলগুলো। এসময় প্রার্থীদের পক্ষ থেকে সংসদে গিয়ে জনকল্যাণমুখী কাজে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন:

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। সংশ্লিষ্ট জায়গায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তারা।

সংসদীয় আসনের আনুপাতিক হার অনুযায়ী বিএনপি ৩৬টি এবং জামায়াত জোট ১৩টি আসন পাওয়ার কথা রয়েছে, এবং একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা।

এফএস