স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বিএনপি জনগণের সরকার, জনগণের পাশে থাকাই অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি জনগণের সরকার, জনগণের পাশে থাকাই অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।’

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩৩ কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩৩ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ (রোববার, ৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

সরকারি কর্মকর্তাদের পদায়নের নামে প্রতারণা, গ্রেপ্তার ২

সরকারি কর্মকর্তাদের পদায়নের নামে প্রতারণা, গ্রেপ্তার ২

সরকারি কর্মকর্তাদের পদায়নের নামে প্রতারণা করে আসা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন সরকারি কর্মচারী।

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট

প্রধানমন্ত্রীর জন্য একটি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ

র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

কাতারে ভিসার মেয়াদ শেষ হলেও ‘স্বয়ংক্রিয়ভাবে’ এক মাস বাড়ছে

কাতারে ভিসার মেয়াদ শেষ হলেও ‘স্বয়ংক্রিয়ভাবে’ এক মাস বাড়ছে

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটিতে যেসব প্রবেশ ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার কাছাকাছি আছে, সেগুলোর জন্য এক মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই নতুন নিয়ম ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি আইজিপির দায়িত্বভার গ্রহণ করেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএমের স্থলাভিষিক্ত হলেন।

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার ঘোষণা মালয়েশিয়ার, আজ থেকে কার্যকর

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার ঘোষণা মালয়েশিয়ার, আজ থেকে কার্যকর

অবশেষে বাংলাদেশি প্রবাসী কর্মীদের বহুল কাঙ্ক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আজ (শুক্রবার, ৮ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে এই ভিসা। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অভিবাসী শনাক্তে ৩০ দিনের সময়সীমা দিলো ভারত

অভিবাসী শনাক্তে ৩০ দিনের সময়সীমা দিলো ভারত

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয় যাচাই করার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, যেসব ব্যক্তি নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন, তাদের কাছে যদি বৈধ কাগজপত্র না থাকে, তাহলে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) শব্দ পুনর্বহাল করা হয়েছে। আজ (রোববার, ১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

বিচারকদের জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার নেই: অ্যাটর্নি জেনারেল

বিচারকদের জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচারকদের উদ্দেশে বলেছেন, বিচারকদের জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার নেই। আজ (শনিবার, ২২ ফেব্রুয়ারি) যশোরে অনুষ্ঠিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হতে যাচ্ছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।