
র্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

র্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী আলমগীরসহ দু’জন গ্রেপ্তার
রাজধানীর আদাবর থানার শেখেরটেক এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১১টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ ও দু’টি প্রাইভেটকার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় পাবনার অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীরসহ দু’জনকে আদাবর থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটারগান উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) রাতে বুড়িগঙ্গা নদীর পাশে পাগলা বাজার এলাকা হতে ওয়ান শ্যুটারগানটি উদ্ধার করে র্যাব-১১।

কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযান, বিদেশি অস্ত্রসহ আটক ২
কুষ্টিয়ার দৌলতপুর র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) বিকেল ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে একাধিক মামলার আসামি ‘ব্লেড সজীব’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্লেড সজীব (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। আজ (শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ ৯ সহযোগীসহ গ্রেপ্তার
৬ জনের ১০ দিনের রিমান্ড
ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আল জুনুনীকে ৯ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক সিভিল সার্জন ডা. মো. আবু সাঈদকে গ্রেপ্তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (রোববার, ২৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের ঘাটুরা এলাকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

র্যাবের দশম ডিজি হলেন মো. হারুন অর রশিদ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।