
আজ সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দেবে সিআইডি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর)। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এই প্রতিবেদন জমা দেয়ার কথা।

কানাডায় চাকরির স্বপ্ন দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাৎ
কানাডায় চাকরি। নতুন জীবনের স্বপ্ন। সেই স্বপ্নকে পুঁজি করেই এক ব্যক্তির কাছ থেকে ধাপে ধাপে হাতিয়ে নেয়া হয় ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে দেয়া হয় কানাডার চাকরি ও বিদেশযাত্রার প্রয়োজনীয় কাগজপত্রও। শেষ পর্যন্ত কানাডা অ্যাম্বাসিতে যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে ভয়ংকর সত্য। স্বপ্নের সেই কাগজপত্র আসলে সবই ভুয়া।

খুলনায় অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
খুলনায় অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধভাবে অর্থ লেনদেন ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ২ প্রতারক গ্রেপ্তার
ফিশিং লিংকের মাধ্যমে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন— শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) ও মো. সাগর হোসেন (২৮)।

নরসিংদীতে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ২০ সিম ও ৯ মোবাইল জব্দ
নরসিংদীতে অনলাইন বেটিং ও জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

সবুজবাগে খাল পাড় এলাকা থেকে নারীর খণ্ডিত দেহ উদ্ধার
রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক খালপাড়, বাগানবাড়ি কালভার্টের কাছে পলিথিন ব্যাগ থেকে নারীর মরদেহের খণ্ডিত অংশ মাথা ও দুই হাত পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় এলাকায় একটি কালভার্টের নিচে ময়লার স্তূপে ব্যাগটি পাওয়া যায়।

সিআইডির প্রধান হিসেবে ব্যারিস্টার মোশাররফ হোছাইনের দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। আজ (বুধবার, ২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

তনু হত্যা মামলা: আরও দু’জনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম ও তনুর সহপাঠী ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলী আদালতের বিচারক মুমিনুল হক এ নির্দেশ প্রদান করেন।

সিআইডি প্রধান মোশাররফ হোছাইন; হাইওয়ে পুলিশের নেতৃত্বে ফারুক আহমেদ
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান নিয়োগ দেয়া হয়েছে।

২ বছরেও শনাক্ত হয়নি স্বপ্নার হত্যাকারী; মামলার পুনঃতদন্ত ও বিচার দাবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না হত্যা মামলার দু’বছর পার হলেও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে তার পরিবার। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বপ্নার পরিবার।

সিআইডির পর ইডির জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল নেতা অভিষেক
সিআইডির পর এবার ভারতের তদন্তকারী সংস্থা ইডির জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক স্কুলে নিয়োগ বাণিজ্য ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। যদিও অভিষেক বলছেন, তিনি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

স্বাক্ষর জালিয়াতির মামলায় আবারও সিআইডির মুখোমুখি অভিষেক
স্বাক্ষর জালিয়াতির মামলায় দ্বিতীয় দফায় সিআইডির তদন্তের মুখোমুখি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় আজ (রোববার, ১৪ জুন) নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই হাজির হন সিআইডির দপ্তর ভবানী ভবনে।