
অপেক্ষার অবসান অবশেষে চালু
দীর্ঘ আট দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো সিডনির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক এই বিমানবন্দর চালু থাকবে ২৪ ঘণ্টা। নতুন এই বিমানবন্দর চালু হওয়ায় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সিডনিতে সুবিধা পাবেন প্রবাসী বাংলাদেশিরাও।

ঘোষণা থাকলেও আজ চালু হয়নি সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট
আগাম ঘোষণা থাকলেও আজ (বুধবার, ২৮ অক্টোবর) চালু হয়নি ঢাকা-রিয়াদ রুটে সৌদিয়া এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। ১০ অক্টোবরের পর ২৮ অক্টোবর থেকে ফ্লাইট পুনরায় চালুর কথা থাকলেও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতে কাটেনি অনিশ্চয়তা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরও এক চালান
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সিডনিতে চালু হলো নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর; ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট
দীর্ঘ আট দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো সিডনির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক এই বিমানবন্দর চালু থাকবে ২৪ ঘণ্টা। নতুন এই বিমানবন্দর চালু হওয়ায় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সিডনিতে সুবিধা পাবেন প্রবাসী বাংলাদেশিরাও। বিমানবন্দরটি নির্মাণে অস্ট্রেলিয়া সরকারের খরচ হয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইউরোপ। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন বাংলাদেশি দেশে ফিরছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সৌদির রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।

দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল (বুধবার, ২১ অক্টোবর) রাতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মামগামী রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করেছে।

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আধুনিক রানওয়ে ও নতুন টার্মিনালে বদলে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর
সাগরের ঢেউ ছুঁয়ে এবার আকাশপথে বিশ্বের আরও কাছে কক্সবাজার। আধুনিকায়ন ও সম্প্রসারণের পর বদলে গেছে বিমানবন্দরের চিত্র। ১০ হাজার ৭০০ ফুট দীর্ঘ রানওয়ে, আধুনিক এয়ারফিল্ড লাইটিং, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের নতুন যাত্রী টার্মিনাল ঘিরে তৈরি হয়েছে যোগাযোগের নতুন সম্ভাবনা।

শাহজালালের থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষ, নভেম্বরেই হতে পারে উদ্বোধন: বিমানমন্ত্রী
বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষ, চলতি মাসেই সাইনিং আর নভেম্বরেই উদ্বোধন হতে পারে।

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে থেকে দুই দিনে স্বর্ণবারসহ বিপুল অবৈধ পণ্য জব্দ
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে গেলো দুই দিনে কাস্টমস গোয়েন্দা চারটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ, মদ, ডার্মাল ফিলার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা।