এসময় তিনি সরকারি দল বিএনপিকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে আহ্বান জানান। তার ভাষায়, ‘অধিবেশন ডাকা হোক, তার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিক।’
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘তা সত্ত্বেও আমরা গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল মেনে নিয়ে এগোতে চেয়েছি।’
আরও পড়ুন:
এসময় বিএনপির বিরুদ্ধে দেশের মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ আনেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা (এনসিপি) শপথ গ্রহণ করেছি। কিন্তু শপথ গ্রহণের প্রথমদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল (বিএনপি) শপথগ্রহণ না করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংস্কারের পক্ষের মানুষদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে।’




