দেশের টেকসই ও নিরাপদ জ্বালানি ভবিষৎ বিনির্মাণে উদ্ভাবনী পথ অনুসন্ধানের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিলেন বিইপিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত দিলেন এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসির সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম।
ইইসিই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান, পিএসসি এ ধরনের জ্ঞানবিনিময়মূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সেই সঙ্গে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি প্রযুক্তিতে এমআইএসটির চলমান গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের ওপর আলোকপাত করেন।
সরকারের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে কৌশলগত উদ্যোগ ও নীতিমালার বিষয় তুলে ধরেন। জ্বালানি উৎসের বৈচিত্র্য, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান পৃষ্ঠপোষক দেশের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তাকে অপরিহার্য উল্লেখ করে বলেন তিনি বলেন, ‘নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ছাড়া কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
আরও পড়ুন:
নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে অ্যাকাডেমিয়া, শিল্পখাত ও সরকারি সংস্থার সমন্বিত ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োগে রূপান্তরের আহ্বান জানান তিনি।
আয়োজিত এ সিম্পোজিয়ামের কারিগরি সেশনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমসাময়িক গবেষণা ও উদীয়মান প্রযুক্তি নিয়ে পাঁচজন বিশিষ্ট বক্তা বিস্তারিত আলোচনা করেন। বিইপিআরসি এর ড. হাসান মাহমুদ বিদ্যুৎ খাতে সরকারি সহায়তাপ্রাপ্ত গবেষণার অগ্রাধিকার ও অর্থায়নের সুযোগ তুলে ধরেন। ব্রিগেডিয়ার জেনারেল একেএম খবিরুল ইসলাম, পিএইচডি, ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণ ও কার্বন নিঃসরণ হ্রাসে গ্রিড হাইড্রোজেনের কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করেন।
এছাড়াও লংগি সোলারের আশিক মাহমুদ উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার সেল প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রবণতা উপস্থাপন করেন। মেজর শাহ মোয়াজেম হোসেন, পিএইচডি, সিগ্স, নবায়নযোগ্য জ্বালানির অধিকমাত্রায় সংযুক্তির ক্ষেত্রে মিডইনভাটার ইন্টারঅ্যাকশনের চ্যালেজ এবং গ্রিড স্থিতিশীলতা নিশ্চিতকরণে উন্নত নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রিভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের মো. জাহাঙ্গীর আল জিলানি বর্তমান জ্বালানি বাজারের গতিশীলতা বিশ্লেষণ করে গবেষণাভিত্তিক উদ্ভাবনে শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ইইসিই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। এ আয়োজন দেশের ক্লিন অ্যানার্জি রুপান্তর ত্বরান্বিত করতে গবেষণা উৎকর্ষ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অংশীদারিত্বমূলক সহযোগিতা জোরদারে এমআইএসটি ও বিইপিআরসির দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।





