আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন:
চিঠিতে বলা হয়, ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মীর আহমাদ বিনকাসেম ও কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োগকৃত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন।
বর্ণিতাবস্থায়, দাখিলকৃত আবেদনসমূহের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।




