১২টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বেশ শক্ত গ্রুপেই পড়েছে বাংলাদেশ। বাছাইপর্বের সাত ম্যাচের সবগুলো জেতা টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
আরও পড়ুন:
বি গ্রুপের দলগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহ্যবাহী লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে।





