রয়টার্স, এপিসহ কয়েকটি গণমাধ্যম পেয়েছে পুলিৎজার

পুলিৎজার পুরস্কার
পুলিৎজার পুরস্কার | ছবি: সংগৃহীত
0

২০২৬ সালের পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। ‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন করে এ পুরস্কার পেয়েছে বার্তা সংস্থাটি। সেই সঙ্গে ‘বিট রিপোর্টিং’ বিভাগেও এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স।

শিশু ও ব্যবহারকারীদের ক্ষতিকর এআই চ্যাটবট ও প্রতারণামূলক বিজ্ঞাপনের সংস্পর্শে আনায় সামাজিক যোগাযোগমাধ্যমের বড় প্রতিষ্ঠান মেটার ভূমিকা নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য রয়টার্স এ পুরস্কার পেয়েছে।

গতকাল (সোমবার, ৪ মে) এ বছরের পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে।

আরও পড়ুন:

এছাড়া বিভিন্ন বিভাগে সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে— নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, কানেটিকাট মিরর, শিকাগো ট্রিবিউন, এপিসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমস তিনটি বিভাগে পুরস্কার জিতেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়।

এএইচ