প্রয়োজনীয় উপকরণ (Essential Ingredients)
- গরুর মাংস (Beef): ১ কেজি।
- পোলাওয়ের চাল (Aromatic Rice): ১ কেজি।
- মুগ বা মসুর ডাল (Lentils): ১ কাপ।
- পেঁয়াজ কুচি (Chopped Onions): আধা কাপ।
- আদা-রসুন বাটা (Ginger-Garlic Paste): দেড় চা চামচ করে।
- মশলা: হলুদ ও মরিচ গুঁড়া (দেড় চা চামচ), দারুচিনি, এলাচ, তেজপাতা ও কাঁচা মরিচ।
- তেল ও লবণ: সরিষার তেল ও স্বাদমতো লবণ।
আরও পড়ুন:
প্রস্তুত প্রণালী (Cooking Method)
১. প্রথমে রান্নার পাত্রে সরিষার তেল গরম করে তাতে গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিন।
২. এবার ধুয়ে রাখা মাংস এবং সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন এবং ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৩. অন্য একটি পাত্রে চাল ও ডাল হালকা করে ভেজে নিয়ে কষানো মাংসের সাথে মিশিয়ে দিন।
৪. চালের দ্বিগুণ এবং ডালের সমপরিমাণ গরম পানি দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন।
৫. পানি শুকিয়ে চাল-ডাল সেদ্ধ হয়ে এলে উপরে কয়েকটি আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।
আরও পড়ুন:





