৬০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, যোগ্যতা এইচএসসি পাস

আবুল খায়ের গ্রুপ ও চাকরির বাজার
আবুল খায়ের গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ৬০০ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম : সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
  • চাকরির ধরন : বেসরকারি চাকরি
  • আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর


প্রার্থীদের এইচএসসি বা সমমান পাস হতে হবে। বিক্রয় পেশায় অন্তত ১ বছরের অভিজ্ঞতা, চটপটে স্বভাব এবং উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।

আজকের চাকরির খবর

আরও পড়ন:

পূর্ণকালীন-এ চাকরিতে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজের সুযোগ থাকবে।

পদভেদে বেতন ১১৫০০ থেকে ২২০০০ টাকা পর্যন্ত। এছাড়া থাকবে টিএ-ডিএ, মোবাইল বিল, সিটি অ্যালাউন্স, গ্রেড অ্যালাউন্স, ইনসেন্টিভ, ঈদ বোনাস এবং পদোন্নতির সুযোগ।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

সেজু