আজ (সোমবার, ২৭ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ টহল দল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৫ কেজি গাঁজা, ১১টি শাড়ি, ১ কেজি ফুসকা, ৮ প্যাকেট সিগারেট, ২০ প্যাকেট পাতার বিড়ি, ৩৯৫টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ২৯৮টি কসমেটিকস সামগ্রী। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।’





