Recent event

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ে ছাই ৩ হাজার একর এলাকা

0

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩ হাজার একরের বেশি এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ' ঘরবাড়ি ও বেশকিছু অবকাঠামো।

হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে ক্রমবর্ধমান দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলবাহিনী। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ২৬ হাজারের বেশি বাসিন্দাকে।

এদিকে ওরোভিল শহরেও দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। তীব্র গরম ও দমকা হাওয়া বাড়িয়ে তুলছে অগ্নিকাণ্ডের ঝুঁকি।

ক্যালিফোর্নিয়ার বন বিভাগ জানায়, এই রাজ্যে ছোট বড় এক ডজনেরও বেশি দাবানল সক্রিয় আছে।

এসএস