যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আজ

যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইরানের পতাকা
যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইরানের পতাকা | ছবি: সংগৃহীত
1

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (শনিবার, ১১ এপ্রিল)। গতকাল (শুক্রবার, ১০ এপ্রিল) রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও।

স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আজকের আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির।

ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ বলেন, ‘চুক্তির জন্য প্রস্তুত তারা। তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই তাদের।’

আরও পড়ুন:

এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কী বলেছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’

ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানে এরমধ্যেই শাসন পরিবর্তন ঘটেছে বলে মনে করেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স জানান, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও।

এসএস