ইরানের হামলায় এখন পর্যন্ত ৬ হাজার ইসরাইলি হাসপাতালে

ইসরাইলের হাসপাতাল
ইসরাইলের হাসপাতাল | ছবি: সংগৃহীত
1

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারা জানিয়েছে, বর্তমানে ১২১ জন চিকিৎসাধীন রয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৬ জন গুরুতর অবস্থায় আছেন।

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে আরও ২৩২ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের মন্ত্রণালয়।

এসএস