বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ হলে ইসরাইলের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরাইলের জ্বালানি স্থাপনা
ইসরাইলের জ্বালানি স্থাপনা | ছবি: সংগৃহীত
0

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তারা ইসরাইলের জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানবে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে সংস্থাটি এ হুঁশিয়ারি দিয়েছে।

পারস্য উপসাগরে পানি শোধনাগার ধ্বংস করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। আর একে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে আইআরজিসি। পাল্টা হামলার হুমকি দিয়ে আইআরজিসি জানিয়েছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তারা পাল্টা আঘাত হানবে।

আইআরজিসি জানায়, ‘আমরা কেবল আমাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছি, যদি আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়, তবে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে দখলদার শাসকের (ইসরাইল) বিদ্যুৎ কেন্দ্র এবং ওই অঞ্চলের সেইসব দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে যারা মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে। একইসঙ্গে, সেইসব অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হবে যেখানে মার্কিনিদের মালিকানা বা শেয়ার রয়েছে।’

আরও পড়ুন:

বিবৃতিতে বলা হয়, ‘আপনারা আমাদের হাসপাতালে হামলা চালিয়েছেন, আমরা তা করিনি। আপনারা আমাদের ত্রাণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছেন, আমরা তা করিনি। আপনারা আমাদের স্কুলে হামলা চালিয়েছেন, আমরা তা করিনি। কিন্তু যদি আপনারা বিদ্যুতের ওপর আঘাত হানেন, তবে আমরাও বিদ্যুতের ওপরই পাল্টা আঘাত করবো।’

আরও পড়ুন:

আইআরজিসি জানিয়েছে, তারা যেকোনো হুমকির পাল্টা জবাব দেবে যাতে এই ধরনের হামলা থেকে শত্রুপক্ষকে ক্ষান্ত করা যায়।

বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে, ‘যেকোনো হুমকি যে পর্যায়ের ভীতি তৈরি করে, আমরা ঠিক সেই সমপর্যায়ে সাড়া দিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা তা-ই করবো। যুক্তরাষ্ট্র আমাদের সক্ষমতা সম্পর্কে জানে না এবং তারা যুদ্ধক্ষেত্রেই তা দেখতে পাবে।’

এসএস