ইরানজুড়ে একের পর এক হামলা, বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েক এলাকা

ইরানের বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকা
ইরানের বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকা | ছবি: সংগৃহীত
0

একের পর এক হামলা চলছে ইরানজুড়ে। বন্দর নগরী বন্দর আব্বাসে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রে মার্কিন-ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছে। এছাড়া খোররামাবাদে বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে ও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। তেহরানের পূর্বাঞ্চলে নজিরবিহীন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এদিকে হরমুজ প্রণালি বন্ধ নয় বলে ফের জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধঝুঁকির কারণে জাহাজগুলো দ্বিধাগ্রস্ত বলে মন্তব্য করেন তিনি। সামুদ্রিক চলাচলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।

এদিকে আরও ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। একই দাবি বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের।

আরও পড়ুন:

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই গুরুতর বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা।

হামলা চলছে লেবাননেও। দেশটির গুরুত্বপূর্ণ কাসিমিয়া সেতু উড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

ইরান যুদ্ধের ঝুঁকি বাড়ায় অর্থনীতি বিষয়ক জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

এসএস