এছাড়া ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়েও হামলার দাবি করেছে তেহরান। হামলা হয়েছে অধিকৃত জেরুজালেমেও।
নতুন করে তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব ও বাহরাইন।
এদিকে ইরানের তেলক্ষেত্রে আর হামলা চালানো হবে না বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন নেতানিয়াহু। জানান, যুক্তরাষ্ট্র নয়, সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরাইল।
আরও পড়ুন:
দাবি করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।
এর আগে, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে আইআরজিসি বিন্দুমাত্র ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন আরাঘচি।
অন্যদিকে, পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার নিন্দা জানিয়ে দেশটিকে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার আহ্বান যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের।





