মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনার কারণে কাতারের ইফতারের বাজারে পড়েছে ভাটা। পবিত্র মাহে রমজান উপলক্ষে মূল্যছাড় দিলেও ক্রেতা নেই বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে।
প্রতি বছর রমজানে ইফতার কেনার জন্য উপচেপড়া ভিড় থাকলেও যুদ্ধের কারণে এবছর আগের মতো ভিড় নেই। রেস্তোরাঁ থেকে ইফতার সামগ্রী কিনে বাসায় বা রেস্তোরাঁয় বসেই ইফতার সারছেন অনেক প্রবাসী।
আরও পড়ুন:
কাতারে বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে ছোলা, পিঁয়াজু, জিলাপি, বেগুনি, পাকোড়া, ডিমচপ, আলুর চপ, হালিমসহ দেশের ঐতিহ্যবাহী অনেক আইটেমই পাওয়া যায়।
প্রাবাসীরা জানান, দেশিয় খাবারের স্বাদ পাওয়া যায়। তাছাড়া অনেকের সঙ্গে দেখা হওয়ার কথা বলেন।
স্বল্প মূল্যে ইফতার সামগ্রী বিক্রির পাশাপাশি ইফতার পার্টির জন্য ও প্যাকেজ ঘোষণা করেছে অনেক বাংলাদেশি রেস্তোরাঁ। পাশাপাশি রাখা হয়েছে সেহরির ব্যবস্থা।





