
হরমুজ প্রণালির সুরক্ষায় সহায়তা দিতে প্রস্তুত জার্মানি
হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা শেষ হলে এবং জাতিসংঘের পক্ষ থেকে একটি অনুমোদিত দায়িত্ব বা ম্যান্ডেট পাওয়া গেলে বা জার্মান সংসদের অনুমোদন থাকলে, স্ট্রেইট অব হরমুজের মধ্য দিয়ে যাতায়াতের পথ সুরক্ষায় জার্মানি নীতিগতভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। আল আরাবিয়া ইংলিশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মুজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না ইরান। তবে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় তারা অটল থাকবে। গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক লিখিত বার্তায় তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে উভয়ের ‘বিজয়’ দাবি; ট্রাম্পের পিছু হটা নিয়ে সমালোচনা
ইরান যুদ্ধে উভয়ই বিজয়ের দাবি ওয়াশিংটন ও তেহরানের। তবে চড়া মূল্য দিয়ে ট্রাম্প যুদ্ধে পিছু হটেছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। রাশিয়া বলছে, এ যুদ্ধে শোচনীয় পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইলের। নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলেও কটাক্ষ করেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় হতাহতের সংখ্যা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে কাতারে নেই রমজানের আমেজ; বাংলাদেশি রেস্তোরাঁগুলোয় কমেছে ক্রেতা
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরুর পর আরও তীব্র হচ্ছে আঞ্চলিক সংঘাত। এর বিরূপ প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর বাসিন্দাদের জীবনেও। আতঙ্ক আর উৎকণ্ঠা বাড়তে থাকায় আমেজ নেই কাতারে বাংলাদেশি রেস্তোরাঁগুলোর ইফতার আয়োজনে। প্রতি বছর রমজানে ইফতার কিনার জন্য উপচেপড়া ভিড় থাকলেও এ বছর আগের মতো ক্রেতা সমাগম হচ্ছে না।

খামেনি হত্যার পরও ভাঙেনি ইরানি নেতৃত্ব: রয়টার্স প্রতিবেদন
খামেনিকে হত্যা করে প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে হামলা চালানোর পরও; ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি তৈরি হয়নি। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট তিন সূত্রের বরাতে এ বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। ট্রাম্প দ্রুত যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত মুজতবা খামেনি
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ও হুমকি পরোয়া না করে খামেনিপুত্র মুজতবা খামেনিকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে ইরান। আনুগত্য প্রকাশ করেছে আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। এরইমধ্যে ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এদিকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের কারাজে নিহত ৬, আহত ২১
ইরানের আলবোরজ প্রদেশের কারাজ শহরের ফারদিস তেল ডিপোতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল-জাজিরায় এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সেনা আটকের দাবি ইরানের, ট্রাম্পের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে একদিনের হামলায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি করেছে ইরান। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবিও করেছে দেশটি। শত্রুপক্ষ যতক্ষণ আক্রমণ অব্যাহত রাখবে ততক্ষণ, এমনকি টানা ছয়মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে ইরান। অন্যদিকে নিঃশর্ত আত্মসমর্পণ না করলে ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার নতুন লক্ষ্যবস্তু তেহরানের সামরিক স্থাপনা
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার নতুন লক্ষ্যবস্তু তেহরানের সামরিক স্থাপনা। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায়ও হামলা হয়েছে। এদিকে, ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাবটি সিনেটে ব্যর্থ হওয়ায় যেকোনো সামরিক অভিযানে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই। এদিকে লেবাননে ইসরাইলের তীব্র হামলার মধ্যেও কোনো শর্তেই আত্মসমর্পণ না করার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী।