ষষ্ঠদিনেও ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল-যুক্তরাষ্ট্র

নিহত একজনের মরদেহ নিয়ে যাচ্ছে
নিহত একজনের মরদেহ নিয়ে যাচ্ছে | ছবি: সংগৃহীত
1

যুদ্ধের ষষ্ঠদিনে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ হয়ে গেছে।

ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানান ৫২ আইনপ্রণেতা এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৩টি।

এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে সৌদি আরব।

ইসরাইলের সঙ্গে যুদ্ধ বিস্তৃত হওয়ার পর হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন গোষ্ঠীর প্রধান নাইম কাসেম।

আরও পড়ুন:

এর আগে গতকাল (বুধবার, ৪ মার্চ) ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে নিহত হন অন্তত ৮৭ জন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের সাবমেরিন টর্পেডোর মাধ্যমে ওই যুদ্ধজাহাজটিতে হামলা চালিয়ে ডুবিয়ে দেয়া হয়। এটিতে ১৮০ জন আরোহী ছিলেন।

তাদের মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

এসএস