সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছর বয়সের কম ১৮১ শিশু রয়েছে। এ ছাড়া বেসামরিক আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে, যার মধ্যে ১০০ শিশু রয়েছে বলে এইচআরএএনএ জানিয়েছে।
আরও পড়ুন:
এইচআরএএনএ বলেছে, গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪টি হামলা হয়েছে। হামলাগুলোতে সামরিক ঘাঁটি, চিকিৎসাকেন্দ্র ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, নিহতের আরও কয়েক শ প্রতিবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।




