
যাত্রাবাড়ীতে পর পর পাঁচ ককটেল বিস্ফোরণের খবর
রাজধানীর যাত্রাবাড়ীতে পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

উত্তর আলজেরিয়ায় ভয়াবহ দাবানল; প্রাণ গেল অন্তত ১২ জনের
উত্তর আলজেরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ হয়েছেন বহু মানুষ। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলবর্তী বেশ কয়েকটি প্রদেশে একযোগে বহু স্থানে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জার্মানিতে রাতভর তীব্র ঝড়, গাছচাপায় নারী নিহত
জার্মানির বিভিন্ন অঞ্চলে রাতভর বয়ে যাওয়া তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে এক নারী নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে দুই মাসের ইসরাইলি হামলায় নিহত ২৬৫৯
লেবাননে ইসরাইলি হামলা শুরুর ঠিক দুই মাস পর হতাহতের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ থেকে ২ মে পর্যন্ত দেশজুড়ে চালানো এসব হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৪৯৬ জন
লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৭২৫ জন।

ইরান যুদ্ধে ৪১৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ৪১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেয়া এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কেরানীগঞ্জে গ্যাস লাইটার উৎপাদনকারী টিন-শেড কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাস, ঘরবাড়ি-ফসলের ক্ষয়ক্ষতি
পঞ্চগড়ে ঝড়ো বাতাস আর শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) রাত ১০টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টিও। ২০ থেকে ২৫ মিনিটের এ শিলাবৃষ্টিতে ভুট্টা, মরিচ, পেঁয়াজের বীজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় হতাহতের সংখ্যা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

চারদিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র ও ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে আরব আমিরাত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত চারদিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ৫৬ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল সিনাবাং শহরের ৪৫ কিলোমিটার দূরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।