টানা আট দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন বিমান হামলার পর একটি ক্ষতিগ্রস্ত সেতু
মার্কিন বিমান হামলার পর একটি ক্ষতিগ্রস্ত সেতু | ছবি : সংগৃহীত
0

টানা অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জর্ডানের দুই মার্কিন সেনা নিহতের পর গতকাল (শনিবার, ১৮ জুলাই) দিবাগত রাতে ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাস ও বন্দর লেঙ্গেহতে হামলা করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী।

এছাড়াও হামলা হয়েছে কেশম দ্বীপে। তবে এতে বেসামরিক নাগরিক বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের মেহের নিউজ এজেন্সি। এদিকে, জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ট্রাম্প। আবারও একই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র।

এদিকে, সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরেও ইরানে হামলা অব্যাহত রাখায় ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন ও অকার্যকর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। লিখিত বিবৃতিতে মোজতবা আরও সতর্ক করেন, তেহরান ও এর আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে যা তারা কখনোই ভুলতে পারবে না।

ইএ