আশুলিয়ায় জুটের গোডাউনে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আশুলিয়ায় জুটের গোডাউনে আগুন
আশুলিয়ায় জুটের গোডাউনে আগুন | ছবি: সংগৃহীত
0

ঢাকার আশুলিয়ার জামগড়ায় একটি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গতকাল (শুক্রবার, ১০ অক্টোবর) রাত ১০টার দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:

বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত তীব্র যানজটের যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয় বলে জানান তারা।

এর আগে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এসএস